ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চিংড়ি দিয়ে খাবার তৈরি করা সবচেয়ে সহজ রান্নার একটি। খেতেও ভীষণ সুস্বাদু। অতিথি আপ্যায়নে বা ঝটপট ক্ষুধা মেটাতে চিংড়ির তৈরি যেকোনো খাবার অনন্য। আজ চলুন জেনে নেয়া যাক তেমনই একটি রেসিপি চিংড়ি টিক্কা মশলা

উপকরণ:
ম্যারিনেটের জন্য:
৫ পিস চিংড়ি
২ চা চামচ লেবুর রস
১ চা চামচ লবণ
১ চা চামচ মরিচের গুঁড়া
১ চা চামচ আদা ও রসুন বাটা।

গ্রেভির জন্য :
১/২ কাপ দই
১/৪ কাপ ক্রিম
১ টি তেজপাতা
২টি শুকনো মরিচ
২টি পেঁয়াজ কুচি
৩টি টমেটো (পিউরি)
১ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া
১ চা চামচ লবণ
১ চা চামচ হলুদ গুঁড়া
১ চা চামচ আস্ত জিরা
১ চা চামচ ধনে গুঁড়া
১ টেবিল চামচ গরম মশলার গুঁড়া
১ চা চামচ আদা ও রসুন বাটা
১ চা চামচ ধনে পাতা কুচানো
১ টেবিল চামচ বাটার
২ টেবিল চামচ তেল
১ চা চামচ বাড়িতে বানানো তন্দুরি মশলা।

Chingri-1

ধাপ
চিংড়ি ভালো করে পরিষ্কার করে নিন। চিংড়ির খোসা হালকা করে ছাড়িয়ে নিন। এরপর একটি পাত্রের মধ্যে লেবুর রস, লবণ, আদা-রসুন বাটা ও মরিচের গুঁড়া মিশিয়ে নিন। এই পাত্রের মধ্যে চিংড়িগুলো দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য ম্যারিনেট করুন।

গ্রিল মেশিনে চিংড়িগুলো দিয়ে ওপরে বাটার ব্রাশ করে দিন। ৭-৮ মিনিট পর চিংড়ি উল্টে দিয়ে ওপরে বাটার ব্রাশ করুন। চিংড়ি আরো ৭-৮মিনিট হতে দিন। চিংড়ির টিক্কাগুলো হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রাখুন। বাড়িতে মেশিন না থাকলে কড়াইতে বাটার গরম করে চিংড়িগুলো ঢেলে দিন, ৫ থেকে ৬ মিনিট ভালো করে নাড়ুন, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এবার একটা পাত্রে ঢেলে আলাদা করে রাখুন।

এবার তেল বেরিয়ে এলে ২ কাপ গরম পানি ঢেলে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ঝোলের মধ্যে চিংড়ি ও তন্দুরি মশলা দিয়ে মিশিয়ে নিন, স্বাদানুসারে লবণ দিতে ভুলবেন না। কিছু সময় ঢাকনা দিয়ে ফুটতে দিন।

৮-৯ মিনিট পর ধনে পাতা ও গরম মশলা দিয়ে চুলা বন্ধ করে আরো ২ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ব্যস, তৈরি হয়ে গেল চিংড়ি টিক্কা মশলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আপডেট টাইম : ১০:৪২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০