ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কটিয়াদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হতে চান সাংবাদিক জসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র হিসেবে প্রার্থী হতে চান দৈনিক বাংলা সময়ের নির্বাহী সম্পাদক খ্যাতিমান সাংবাদিক হামিদ মো. জসিম।

মনোনয়ন প্রত্যাশী এই সাংবাদিক স্থানীয় গণমাধ্যমকর্মী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভা করেছেন।

গত (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কটিয়াদী সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হামিদ মো. জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি কুদ্দুস আফ্রাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক ইত্তেফাক এর সাবেক যুগ্ম বার্তা সম্পাদক, দেশ পত্রের সম্পাদক আব্দুল বারি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান এবং বাচসাস সদস্য হাফিজুর রহমান।

কটিয়াদী সমাচারের সম্পাদক সারোয়ার হোসেন শাহীন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি মেরাজ রাহীম, সাধারণ সম্পাদক প্রভাষক দীপা বর্মন, কবি আবদুর রহমান রুমী, সাংবাদিক ফজলুল হক জোয়ারদার আলমগীর, ফখর উদ্দিন ইমরান, ব্রজ গোপাল বণিক, রুহুল আমিন রাজু, উবায়দুল্লাহ আকন্দ ভূবন প্রমুখ।

বক্তারা হামিদ মো. জসিমকে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলে তার বিজয় নিশ্চিতকরণ এবং কটিয়াদী পৌরসভাকে একটি আধুনিক উন্নতমানের পৌরসভা বিনির্মাণে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সকল প্রকার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কটিয়াদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হতে চান সাংবাদিক জসিম

আপডেট টাইম : ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০