ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিএনপির আন্দোলনের গর্জন হয়, বর্ষণ হয় না : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের শুধু হাঁকডাক আর তর্জন-গর্জনই শোনা যায়। এসব হাঁকডাকের বর্ষণ দেখা যায় না; ভবিষ্যতেও আর দেখা যাবে না।’ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান শেষে আজ রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকার হটানোর ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন। তাঁদের হাঁকডাক অনেক শুনেছে জনগণ। তাঁরা আন্দোলন করে দলীয় অফিসের সামনে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে দেন।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিবছর ঈদের পরে আন্দোলন শুরুর ঘোষণা দেয়। কিন্তু জনগণ কত ঈদ যে পার করল, আন্দোলন আর দেখে না, রাজপথ শূন্যই থাকে।’ বিএনপির আন্দোলনের দ্বার রুদ্ধ করে তাঁরা প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ বলে জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস, কলহ, মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ হয়ে পড়েছে। তাদের আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতোই মনে করে দেশের মানুষ।’

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা রক্ষা করা যাবে না বলে বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, তার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিবের মুখে এমন কথা শুনে জনগণ এখন হাসে। জনগণ এসব আর বিশ্বাস করে না।’

বিএনপির নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা কাদের নিয়ে আন্দোলন করবেন? এ দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ।’

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির আন্দোলনের গর্জন হয়, বর্ষণ হয় না : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০