ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আবার চালু হচ্ছে হাটহাজারী মাদ্রাসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় বন্ধ রাখার নির্দেশ দিলেও মাদ্রাসা কর্তৃপক্ষ আজ রোববার থেকে এটি আবার চালু করতে যাচ্ছে। শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়কে তাদের জারি করা আদেশ প্রত্যাহারেরও অনুরোধ জানানো হয়। বলা হয়, সরকারের করোনাকালীন সব শর্ত মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে আজ থেকে মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চলবে।

আন্দোলনের জেরে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক আদেশে হাটহাজারী মাদ্রাসা বন্ধের আদেশ দেওয়া হয়।

মাদ্রাসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করোনাকালীন শর্ত ভঙ্গের অজুহাত দেখিয়ে শুধুমাত্র দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা বন্ধে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তাতে হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিসত্বর এই ঘোষণা প্রত্যাহার করা হোক।

শূরা কমিটির সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন নানুপুরী বলেন, এখন অনেকের পরীক্ষা চলছে। এভাবে হঠাৎ করে মাদ্রাসা বন্ধ করা হলে পরীক্ষাটা হয়তো আর নেওয়া হবে না। এটা হলে ছাত্ররা পড়ালেখা করবে না। অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আবার চালু হচ্ছে হাটহাজারী মাদ্রাসা

আপডেট টাইম : ১০:৪৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০