ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন নীতিমালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেবে বিএনপি। এরই অংশ হিসেবে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী মনোনয়নের নীতিমালা প্রণয়ন করেছে দলটি।

শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাঠ পর্যায়ের নেতারা প্রার্থী মনোনয়নের জন্য যে পদ্ধতি ও প্রক্রিয়া গ্রহণ করবেন তা প্রকাশ করা হয়।

আগামী ডিসেম্বর থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে এই নীতিমালা দলের মাঠ পর্যায়ের নেতাদের অনুসরণ করতে বলা হয়েছে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তৃণমূল বিএনপির কাছে যেতে হবে সম্ভাব্য প্রার্থীকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (দুইজন), উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব(তিনজন)- এই পাঁচজন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয় পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ৫ কার্যদিবস পূর্বে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাহক মারফত প্রেরণ করবেন।

পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (দুইজন), পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (তিনজন)- এই পাঁচজন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয় পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ৫ কার্যদিবস পূর্বে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাহক মারফত প্রেরণ করবেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (দুইজন), ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (তিনজন)- এ পাঁচজন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয় পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ৫ কার্যদিবস পূর্বে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাহক মারফত প্রেরণ করবেন।

বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী আরও জানান, সারা দেশে দলের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক; উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, পৌরসভা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন/উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য এই পদ্ধতি/প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন নীতিমালা

আপডেট টাইম : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০