ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

আজ মিন্নির জামিনের শেষ দিন ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৪ বার
হাওর বার্তা ডেস্কঃ বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ। এছাড়া উচ্চ আদালতের আদেশে জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের মেয়াদও শেষ হবে আজ। তবে আবার তার জামিনের আবেদন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম।
তিনি বলেন, মিন্নি ব্যাতীত এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে নয়জন আসামির পক্ষে বিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়েছে। ইতোমধ্যেই মিন্নিকে নির্দোষ প্রমাণের জন্য আদালতে আমরা যুক্তি উপস্থাপন করেছি। আজ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মিন্নির পক্ষে উপস্থাপিত যুক্তি খণ্ডন করবেন। এরপর আদালত এ মামলার রায়ের তারিখ ঘোষণা করতে পারেন।
মিন্নির জামিনের বিষয়ে আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, যুক্তিতর্ক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ আদালতের আদেশে জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের মেয়াদও শেষ হবে। তাই আমার জিম্মায় পুনরায় মিন্নির জামিনের জন্য আদালতে আবেদন করব। এরপর আদালত আদেশ দেবেন।
এদিকে মামলার ধার্য তারিখ থাকায় সকাল ৯টার দিকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে আদালতে উপস্থিত হন আয়েশা সিদ্দিকা মিন্নি। কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকেও। পুলিশি কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আদালত প্রাঙ্গনজুড়ে। আদালতে আসা সকল বিচারপ্রার্থীদের তল্লাশি করে ঢোকানো হচ্ছে আদালতে।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

আজ মিন্নির জামিনের শেষ দিন ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ

আপডেট টাইম : ১১:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০