ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রম শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিজেএমসি’র বন্ধ ঘোষিত পাটকলের শ্রমিকদের পাওনা নগদ ও সঞ্চয়পত্রে পরিশোধের কার্যক্রম সূচনা করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মঙ্গলবার রাজধানীর ডেমরায় করিম জুটমিলে ৩০ জনের হাতে পাওনার চেক ও সঞ্চয়পত্র তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, করিম জুট মিলের অবসানকৃত এক হাজার ৭৫৯ জন শ্রমিকের পাওনা ১৯২ কোটি টাকা, ৬১২ জন অবসরপ্রাপ্ত শ্রমিকের বকেয়া পাওনা ৩৪ কোটি ৩৭ লাখ টাকা, দুই হাজার ৬২৫ জন বদলি শ্রমিকের পাওনা ২৫ কোটি ১১ লাখ টাকাসহ মোট ২৫১ কোটি ৫৮ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি চালু মিলে কর্মরত সব স্থায়ী শ্রমিকের প্রাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে চাকরি অবসায়ন করে উৎপাদন কার্যক্রম চলতি বছরের ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হয়।

বন্ধ ঘোষিত ২৫টি পাটকলের ২৪ হাজার ৬০৯ জন স্থায়ী কর্মরত শ্রমিকদের পাওনা বাবদ প্রায় চার হাজার কোটি টাকা এবং ২০১৩ সালের পরে অবসরপ্রাপ্ত ১০ হাজার ১০৭ জন শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়ন বাবদ পাওনা প্রায় এক হাজার কোটি টাকাসহ মোট প্রায় পাঁচ হাজার কোটি টাকা পর্যায়ক্রমে তিনটি অর্থবছরে পরিশোধের প্রস্তাব করা হয়। পরে শ্রমিকদের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে পুরো পাওনা চলতি অর্থবছরে এককালীন পরিশোধের সিদ্ধান্ত নেয় সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০৩:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০