ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জেএসসি পরীক্ষার্থীদের বিষয়ে মাউশির জরুরি নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা সংক্রমণের কারণে এবছর অনুষ্ঠিত হবে না জেএসসি-জেডিসি পরীক্ষা। তাই নিজ নিজ প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে জেএসসি জেডিসি পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তর থেকে সব সরকারি বেসরকারি স্কুলকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে পরীক্ষার্থীদের কি উপায়ে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার ব্যবস্থা করা সে বিষয়ে স্কুলগুলোকে সুস্পষ্টভাবে কিছুই জানায়নি অধিদপ্তর।

এদিকে, করোনা পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষাও। তবে এসব শিক্ষার্থীদের পরীক্ষা না নিলেও সনদ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে ডিসেম্বরে গ্রেড বা জিপিএ নম্বর ছাড়া সব পরীক্ষার্থীর জন্য পাসের সার্টিফিকেট বিতরণের চিন্তাভাবনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই সার্টিফিকেটে শুধু উত্তীর্ণ লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে নিবন্ধন করা পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেয়া হবে। ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সার্টিফিকেট স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বিতরণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জেএসসি পরীক্ষার্থীদের বিষয়ে মাউশির জরুরি নির্দেশ

আপডেট টাইম : ০৩:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০