ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ওসি প্রদীপকে আদালতে তোলা হবে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি, টেকনাফ থানার ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশকে দুদকের মামলায় চট্টগ্রাম আদালতে তোলা হবে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর)। ইতিমধ্যে দুদকের মামলায় ওসি প্রদীপকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

সোমবার সকাল ১০টায় প্রদীপকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে। এদিকে একই মামলায় ওসি প্রদীপের স্ত্রী চুমকি আসামি হলেও সে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি দুদক। তবে চুমকি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে ব্যাপারে দুদকের পক্ষ থেকে পুলিশকে চিঠি দেয়া হয়েছে। দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট সানোয়ার আহমেদ লাভলু জানান, প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা দম্রি করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। গত ২ সেপ্টেম্বর এই মামলায় আসামি প্রদীপকে শ্যোন অ্যারেস্ট দেখায় আদালত। একই সঙ্গে ১৪ সেপ্টেম্বর (সোমবার) ওসি প্রদীপকে আদালতে হাজির করার আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান। আদালতের আদেশ অনুযায়ী ওসি প্রদীপকে আদালতে হাজির করতে শনিবার দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ওসি প্রদীপকে আদালতে তোলা হবে আজ

আপডেট টাইম : ১১:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০