ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে মাংস আর ডালের এই পদটি খেতে বেশ লাগে। অনেকে রাঁধতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। বুট সেদ্ধ হতে হতে মুরগি হয়তো বেশি সেদ্ধ হয়ে যায়! অথবা মশলার ব্যবহারে ভুল। সুস্বাদু এই পদটি রান্না করতে চাইলে জেনে নিতে হবে এর রন্ধন প্রণালি। চলুন জেনে নেয়া যাক-

উপকরণ :
মুরগির মাংস – ১ কাপ
বুটের ডাল – ১ কাপ
পেঁয়াজ পাতলা চাকা করে কাটা – ১ কাপ
কাঁচা মরিচ চেরা – ৪ টি
আদা বাটা – ২ চা চামচ
রসুন বাটা – ২ চা চামচ
ধনিয়া গুঁড়া – ২ চা চামচ
জিরা গুঁড়া – ২ চা চামচ
মরিচ গুঁড়া – ২ চা চামচ
হলুদ – ২ চা চামচ
লবণ – স্বাদমতো
সয়াবিন তেল – ১ কাপ
গোটা জিরা – হাফ চা চামচ
তেজপাতা – ১ টি
দারুচিনি – ২ ফালি
থেতলানো সাদা এলাচ – ৪ টি।

প্রণালি:
একটি পাতিলে বুটের ডাল ভালোভাবে ধুয়ে তার মধ্যে ৩ ভাগের ১ ভাগ পেঁয়াজ, কাঁচা মরিচ, ১ চা চামচ করে আদা ও রসুন বাটা, ধনিয়া ও জিরা গুঁড়া, হলুদ ও মরিচ গুঁড়া, লবণ ও তেল আর আন্দাজমতো পানি দিয়ে চুলায় মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। এবার আঁচ কমিয়ে ২০ মিনিট রান্না করুন।

মুরগি ছোট টুকরা করে কেটে নিয়ে ধুয়ে নিন। প্যানে তেল দিন। তেল গরম হলে হাফ পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি হলে বাকি সব মশলা একে একে দিয়ে আঁচ কমিয়ে মশলা গুলো ভেজে নিন। এবার মুরগির টুকরাগুলো দিন। আঁচ একটু বাড়িয়ে দিয়ে মাংস গুলো ভেজে নিন। আন্দাজ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আঁচ কমে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে বুটের ডালের মধ্যে মাংসগুলো ঢেলে দিন। ৫ মিনিট রান্না করে নামিয়ে রাখুন ।

অন্য একটি পাতিলে বাকি তেল দিন, তেল গরম হলে বাকি পেঁয়াজ দিন । পেঁয়াজ বাদামি হলে আস্ত জিরা দিন। জিরা ফুটলে ডালগুলো ঢেলে দিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি

আপডেট টাইম : ১০:৩৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০