ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম

ডা. সাবরিনার মামলা স্থগিতের বিষয়ে হাইকোর্টের আদেশ রোববার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর মামলা স্থগিত ও নথি চেয়ে হাইকোর্টে করা আবেদন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) দিন ঠিক করেছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবরিনার আইনজীবী মো. সাইফুজ্জামান তুহিন।

মামলার নথিপত্র চেয়ে বিচারিক আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গত ৩ সেপ্টেম্বর এ আবেদন করেন সাবরিনার আইনজীবী। একইসঙ্গে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত ২৩ জুন ডা. সাবরিনার বিরুদ্ধে করা প্রতারণার মামলাটির কার্যক্রমও স্থগিতের আবেদন করা হয়।

গত ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নিম্ন আদালতে জেকেজির ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

ডা. সাবরিনার মামলা স্থগিতের বিষয়ে হাইকোর্টের আদেশ রোববার

আপডেট টাইম : ০৩:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০