ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

আদালতে ন্যায়বিচার চাইলেন পাপিয়া ও তার স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মপক্ষ সমর্থন শেষে তারা এ দাবি করেন। এরপর বিচারক যুক্তিতর্ক উপস্থাপন শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য জানিয়েছেন।

এ মামলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অভিযোগপত্রের ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য এ তারিখ ধার্য করেন।

এর আগে ২৩ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

আদালতে ন্যায়বিচার চাইলেন পাপিয়া ও তার স্বামী

আপডেট টাইম : ১২:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০