ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিদ্যুৎ নেই, তবুও গায়েবি বিদ্যুতেই ঘুরছে মিটার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ নেই, এরপরও ‘গায়েবি’ বিদ্যুতেই ডিসপ্লেসহ মিটারের রিডিং ঘুরছে! একটি নয়, চারটি ডিজিটাল মিটারের এমন অবস্থা। এঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের তারাগণ গ্রামের সৈয়দ তাজুল ইসলামের বাড়িতে।

সৈয়দ তাজুল ইসলামের ছেলে সৈয়দ তজিবুল ইসলাম শাহি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে জানতে পারি কলেজপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কৃর্তপক্ষ পৌর এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে। গরমে টিকতে না পেরে ঘর থেকে উঠানে চলে আসি। এসময় চোখ পড়ে বিদ্যুতের মিটারের দিকে। দেখি মিটারগুলোতে বাতি জ্বলছে। আরো কাছে গিয়ে দেখি রিডিংও ঘুরছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে মোবাইলে ভিডিও ধারণ করি ও কর্তৃপক্ষকে অবগত করি। প্রথমে তারা বলেন আইপিএস সংযোগ থাকায় এমনটা হচ্ছে। তাদেরকে আমি নিশ্চিত করি এই চারটি মিটার থেকে আইপিএসের কোনো সংযোগ নেই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তারা দ্রুত মিটার পরিবর্তন করে দেয়ার প্রতিশ্রুতি দেয়।

তিনি আরও বলেন, প্রতিমাসেই ভৌতিক বিল আসলে আমরা নতুন মিটারের জন্য আবেদন করি। গত সপ্তাহে কর্তৃপক্ষ ৫টি মিটার পরিবর্তনও করে দেয়। এই পাঁচটি মিটারের মধ্যে এখন চারটি মিটারেই বিদ্যুৎ ছাড়া ডিসপ্লে হচ্ছে এবং রিডিং ঘুরছে!

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার বলেন, ‘আমার মনে হয় আইপিএস সংযোগ থাকার কারণেই এমনটা হচ্ছে। তারপরও অফিসের টেকনিক্যাল লোকজন তাদের বাড়িতে পাঠিয়েছি। তারা এসে রিপোর্ট করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিদ্যুৎ নেই, তবুও গায়েবি বিদ্যুতেই ঘুরছে মিটার

আপডেট টাইম : ০৪:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০