ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার্থীরা ১ মাস আগে পরীক্ষার ঘোষণা চায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অনিশ্চয়তা কাটছে না এইচএসসি পরীক্ষা নিয়ে। করোনায় পিছিয়ে যাওয়া এই পাবলিক পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। অপেক্ষা শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। তবে দীর্ঘ বিরতিতে থমকে গেছে লেখাপড়া। তাই পরীক্ষা শুরুর অন্তত একমাস আগে সময় ঘোষণার দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা। এবার সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেবে এইচএসসি ও সমমান পরীক্ষায়।

স্বপ্নের বিশ্ববিদ্যালয়..কলেজ চৌহদ্দী পেরিয়ে বেশিরভাগ শিক্ষার্থীর চূড়ান্ত লক্ষ্য। কিন্তু এবার সে মন্ত্রে করোনার ছু-মন্তর। স্থবির বর্তমান তাই, ভবিষ্যতের স্বপ্ন সংশয়ে, দেশের সাড়ে ১৪ লাখ এইচএসসি পরীক্ষার্থী।

বারবার সরকারের এমন গৎবাঁধা বুলিতে নির্বাসনে মনোযোগ। করোনা স্টেশনে থমকে যাওয়া লেখাপড়ার রেলগাড়ি আবার চালু করতে তাই একটু বেশি সময় চান পরীক্ষার্থীরা।

কিন্তু পরীক্ষা নিয়ে এখনও আগের অবস্থানে সরকার। সব প্রস্তুতি সম্পন্ন, শুধু ঠিক হয়নি দিনক্ষণ। গত পয়লা এপ্রিল হওয়ার কথা ছিলো এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষার্থীরা ১ মাস আগে পরীক্ষার ঘোষণা চায়

আপডেট টাইম : ০২:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০