ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আজ থেকে একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে কলেজ না পাওয়া এবং আবেদন করতে না পারা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। আজ সোমবার থেকে এই আবেদন গ্রহণ শুরু হচ্ছে।

দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবদনের ফলাফলও প্রকাশ হবে একই সময়ে।

এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে ভর্তি হতে হবে। তারপরও কেউ কলেজ না পেলে এবং মাইগ্রেশন করতে চাইলে তৃতীয় ধাপের আবেদন করা যাবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এ ধাপের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর। এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি হতে হবে।

সবশেষ কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

একাদশ শ্রেণিতে প্রথম ধাপে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী আবেদন করে পছন্দের কলেজ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন। আর ১৪৮টি কলেজ কোনো শিক্ষার্থী পায়নি। এছাড়া দুই লাখ ৫১ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেনি। এর আগে, গেল ২৫ আগস্ট রাতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে (http://www.xiclassadmission.gov.bd/) প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

সারাদেশে সাত হাজার ৪৭৪টি সরকারি-বেসরকারি কলেজ মিলিয়ে একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে। আর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আজ থেকে একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদন

আপডেট টাইম : ০৯:৩৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০