ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বদলে গেছেন হ্যাপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
  • ৪৮৪ বার

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এরপর মাস ছয়েক বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা-বিতর্ক কম হয়নি। তবে মাস দুয়েক হলো নিজেকে পুরোপুরি বদলে নিয়েছেন হ্যাপি। চলচ্চিত্র কিংবা মিডিয়ায় কাজ না করার ঘোষণা দিয়েছেন অনেক আগেই। নিজের এ সিদ্ধান্তে পুরোপুরি অটল তিনি। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি পর্যন্ত পোস্ট করছেন না। ফেসবুকের প্রোফাইল ও কাভারে পবিত্র কোরআন শরিফের ছবি দিয়ে রেখেছেন। এমনকি ধর্মীয় দৃষ্টিতে সেলফি দেয়া কতটুকু গোনাহর কাজ সে বিষয়েও স্ট্যাটাস দিয়েছেন। পাশাপাশি নিয়মিত ইসলামিক স্ট্যাটাস দিচ্ছেন। এদিকে সব সময় বোরকা পরে চলাচল করছেন হ্যাপি। নতুন খবর হলো এখন মাদরাসায় শিক্ষা নিচ্ছেন তিনি। নিয়মিত মাদরাসায় যাচ্ছেন। সম্প্রতি মাদরাসায় শিক্ষা নেয়া প্রসঙ্গে হ্যাপি ফেসবুকে লিখেছেন, মাদরাসায় এসে অনেক ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন সব মানুষ, নতুন জায়গা আলহামদুলিল্লাহ! আমার ঘরটা এখন থেকে ফাঁকাই থাকবে। ভাইটাকে বেশি মিস করবো। তবুও আল্লাহর জন্য কষ্ট করতেই হবে। এখন থেকে আর ফোন ইউজ করতে পারব না। সবার সঙ্গেই যোগাযোগ বন্ধ। আল্লাহর জন্যই ত্যাগের রাস্তায় নেমেছি। সবাই ভালো থাকুন, সবার জন্যই অনেক দোয়া রইলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

বদলে গেছেন হ্যাপি

আপডেট টাইম : ১২:৪২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬