ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সোনিয়া গান্ধীই থাকছেন কংগ্রেসের সভাপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ছয় মাসের জন্য ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীই থাকছেন। এই সময় পর ভোটাভুটির মাধ্যমে নতুন সভাপতি বাছাই করা হবে।

সোমবার (২৪ আগস্ট) দলটির ওয়ার্কিং কমিটির সাত ঘণ্টার  বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়। এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সোনিয়া গান্ধীকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কার্যভার সামলানোর প্রস্তাব পেশ করেন।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর পদে তিনি আর থাকতে চান না- রোববার দলকে চিঠি দিয়ে জানিয়ে ছিলেন সোনিয়া। এটি নিয়েই সোমবার দলের কার্যকরী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। খবর এনডিটিভির।

এর আগে রাহুল গান্ধী বলেছিলেন, তিনি আর কংগ্রেস সভাপতির পদে ফিরতে চান না। বরং দলের হয়ে কাজ চালিয়ে যাবেন এবং বিজেপি নেতৃত্বাধীন আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করবেন।
সূত্র জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তিনি সাধারণ সম্পাদক হিসেবেই থাকবেন, দলের শীর্ষপদের দায়িত্ব নিতে ইচ্ছুক নন। আর সম্প্রতি প্রিয়াঙ্কা ইঙ্গিতও দিয়েছিলেন, গান্ধী পরিবারের বাইরে থেকে কংগ্রেস সভাপতি করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সোনিয়া গান্ধীই থাকছেন কংগ্রেসের সভাপতি

আপডেট টাইম : ১০:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০