ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আরেক দফা বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে পাঁচ মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। অবশ্য কিছু প্রতিষ্ঠানে অনলাইনে ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে পাঠদান চালিয়ে নেয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের বর্তমান করোনাভাইরাসের সংক্রমণের পরিসংখ্যানের চিত্র বিবেচনা করে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার আহবান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা। সে আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও একদফা বাড়তে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। খোদ শিক্ষামন্ত্রীও এ নিয়ে কথা বলেছেন। ফলে আটকে থাকা এইচএসসি পরীক্ষাও সহসাই হচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে  শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উদ্ভুত পরিবেশ অনুকূলে এলেই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা চিন্তা করবে। পরীক্ষা নেয়ার মত অনুকূল পরিবেশ তৈরি হলে ১৫ দিন সময় দিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

তিনি বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে তার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেয়া হবে, যাতে পরীক্ষার্থীরাও জেনে প্রস্তুতি নিতে পারে। অনুকূল পরিবেশ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা চিন্তা করবে সরকার জানান শিক্ষামন্ত্রী।

এদিকে সরকারের শীর্ষমহল থেকে ইতোমধ্যে ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে, করোনার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা শুরু হলে সবার আগে খুলবে বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো এখনও খোলার পরিবেশ তৈরি হয়নি বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনে করছে। এমনকি বিশ্ববিদ্যালয় খুললেও সেপ্টেম্বরের শেষের দিকে ছাড়া খোলা সম্ভব হবে না বলে ইউজিসি সূত্র জানিয়েছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ একটি গণমাধ্যমকে বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসরুমে হয়তো সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব। কিন্তু আবাসিক হলে তা সম্ভব নয়। সেখানে একজনের করোনা হলে আরো দশজন আক্রান্ত হতে পারে। এ জন্য পরিস্থিতি আরো পর্যবেক্ষণ করতে চান বলে জানান তিনি।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষামন্ত্রীর বক্তব্য, ইউজিসির অবস্থান এবং শিক্ষাবিদদের মতামতের আলোকে ৩১ আগস্টের পরও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে তারা মনে করছেন। সেপ্টেম্বর মাসও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা মোটামুটি নিশ্চিত বলে মত তাদের।

অবশ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে কবে সিদ্ধান্ত নেয়া হবে সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী, আর মাত্র ১০ দিন ছুটি অবশিষ্ট রয়েছে। সে কারণে চলতি সপ্তাহেই ছুটির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে এবং সংক্রমণ এড়াতে ১৭ মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফায় ছুটি বাড়িয়ে তা করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আরেক দফা বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আপডেট টাইম : ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০