ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও আদালতে অঝোরে কাঁদলেন ডা. সাবরিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় আদালতে অভিযোগ গঠন শুনানির আদেশ দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত সাবরিনাসহ আট আসামির অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে অভিযোগ গঠনের এই আদেশ দেন। এ সময় তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী ২৭ আগস্ট দিন ধার্য করেন আদালত।

এ মামলায় অন্য আসামিরা হলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

গত ১৩ আগস্ট ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন।

এর আগে ৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াদ মামলার চার্জশিট দেখেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন। আদালত ১৩ আগস্ট সাবরিনা-আরিফসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবারও আদালতে অঝোরে কাঁদলেন ডা. সাবরিনা

আপডেট টাইম : ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০