ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে শিপ্রার ছবি: দুই পুলিশের বিরুদ্ধে করা রিট খারিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুকে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবিসহ বক্তব্য পোস্ট করা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী মনোজ কুমার ভৌমিক জানান, আদালত বলেছেন, আমাদের রিট দায়েরের ক্ষেত্রে এখতিয়ার (লোকাস স্ট্যান্ডি) নেই। পরে আমরা আবেদনটি ফেরত চাইলে আদালত নট প্রেস রিজেক্ট (উত্থাপিত হয়নি মর্মে) করেছেন। রিট আবেদনটি অন্য কোনো বেঞ্চে শুনানির জন্য উত্থাপন করবো।

এর আগে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক রিটটি দায়ের করেন। রিটে দুই পুলিশ কর্মকর্তার ফেসবুক পোস্টের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেয়ার আর্জি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে শিপ্রার ছবি: দুই পুলিশের বিরুদ্ধে করা রিট খারিজ

আপডেট টাইম : ০২:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০