ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সব ছুটি বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় দীর্ঘ দিন আদালত বন্ধ থাকায় সুপ্রিম কোর্টের অবকাশকালীন সব ছুটি বাতিল করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, গত ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ সালের বর্ষপুঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো।

এর ফলে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারে থাকা ২৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ছুটি এবং ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্ন্ত অবকাশকালীন ছুটি বাতিল হয়ে গেল। এই সময় কোর্টও খোলা থাকবে।

বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ দিন আদালত বন্ধ থাকায় নিয়মিত আদালত খোলা এবং বার্ষিক ছুটি বাতিল চেয়ে সাত দফা দাবি জানিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সব ছুটি বাতিল

আপডেট টাইম : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০