ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রতিদিন অর্ধেক শিক্ষার্থী উপস্থিত রাখার চিন্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা-পরবর্তী সময়ে যখন প্রাথমিক বিদ্যালয় খুলবে তখন প্রতিদিন অর্ধেক শিক্ষার্থীকে স্কুলে উপস্থিত রাখার চিন্তাভাবনা চলছে। অর্থাৎ এক দিন অর্ধেক শিক্ষার্থী স্কুলে যাবে, বাকি অর্ধেক যাবে অন্যদিন। স্কুলে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। স্কুলে ঢোকার আগে তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে হবে। এসব নানা প্রস্তাব সামনে রেখেই কভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয় ফের চালু করার গাইডলাইন তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন কালের কণ্ঠকে বলেন,  ‘করোনা-পরবর্তী সময়ে স্কুল কিভাবে চলবে সে ব্যাপারে আমরা একটি গাইডলাইন তৈরি করছি। এই বিষয়ে আমাদের কাজ শেষের পথে। দু-এক দিনের মধ্যেই এটা নীতিমালা আকারে জারি করা হবে।’ তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তার সিদ্ধান্ত এখনো হয়নি জানিয়ে সচিব বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গতকাল মঙ্গলবার এই গাইডলাইন নিয়ে বৈঠক হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। স্কুল ম্যানেজিং কমিটি, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এই গাইডলাইন মনিটর করবে। গাইডলাইনের খসড়ায় বলা হয়, শিক্ষার্থীরা মাস্ক নিজের ব্যবস্থাপনায় আনবে। তবে হাত ধোয়ার বিষয়টি স্কুল দেখবে। এ ছাড়া প্রতিদিন শিক্ষার্থীদের বসার বেঞ্চ পরিষ্কার করতে হবে। যেসব স্কুলে টিউবওয়েল বা পানির ব্যবস্থা নেই সেখানে সে ব্যবস্থা করতে হবে। প্রতিটি স্কুলকে বার্ষিক যে ৫০ হাজার টাকা দেওয়া হয় সেখান থেকে এসবে ব্যয় করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রতিদিন অর্ধেক শিক্ষার্থী উপস্থিত রাখার চিন্তা

আপডেট টাইম : ০৯:৩৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০