ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

হরির সঙ্গে নতুন বছর শুরু করবেন রোনাল্ডো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫
  • ৪৮৯ বার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নতুন বছর শুরু করবেন বদর হরির সঙ্গে। হরি মানে সেই ডাচ বংশোদ্ভূত কিক-বক্সার যার সঙ্গে বন্ধুত্ব নিয়ে সমকামী-বিতর্কে জড়িয়েছেন সিআর সেভেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, নিজের প্রিয় মরক্কান বন্ধুর সঙ্গেই নববর্ষের পার্টি করবেন সিআর সেভেন। বুধবার রাতে লা লিগা ম্যাচের পরেই মরক্কো উড়ে যাচ্ছেন রোনাল্ডো। প্রিয় বন্ধুর জন্য আলাদা করে প্রায় আড়াই হাজার পাউন্ডের হোটেল ঘরও ভাড়া করে রেখেছেন ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

কিছু দিন আগেই ফুটবলবিশ্বে জল্পনা ছড়িয়েছিল রোনাল্ডোর সঙ্গে হরির সম্পর্ক নিয়ে। বলাবলি হচ্ছিল, হরির সঙ্গে দেখা করতে নাকি নিয়মিত মাসে তিন-চার বার মরক্কো যান রোনাল্ডো। এবং তাদের সম্পর্ক নাকি শুধুমাত্র বন্ধুত্বে সীমাবদ্ধ নয়। জল্পনার সূত্রপাত যখন নিজের টুইটার অ্যাকাউন্টে রোনাল্ডোর সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন হরি।

যার মধ্যে একটা ছবির নীচে লেখেন, ‘‘হা হা, জাস্ট ম্যারেড!’’ এমনকী শেষ এল ক্লাসিকো দেখতেও বের্নাবাওয়ে উড়ে এসেছিলেন তিনি। সিআর সেভেনকে কটাক্ষ করে আবার এক ফরাসি বিশেষজ্ঞ বলেছিলেন, এই ‘বন্ধুত্বের’ জন্যই নাকি তার ফর্মে প্রভাব পড়ছে।

তবে শুধু রোনাল্ডো নন। ফুটবলের আরও অনেক বড় তারকা মরক্কোর নামী শহর মারাকেশে আসছেন নববর্ষের পার্টিতে। যাদের মধ্যে রয়েছে নেইমার, করিম বেঞ্জিমা, পেপ গার্দিওলার মতো নাম।

দলের সেরা ফুটবলারের মতো রিয়াল মাদ্রিদ কোচও এখন বিতর্কে জর্জরিত। শোনা যাচ্ছে, রিয়াল কোচ হিসাবে রাফা বেনিতেজের মেয়াদ আর বেশি দিন নেই। পুরনো কোচ হোসে মোরিনহোকে হয়তো ফিরিয়ে আনা হবে। যদি তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই না করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

হরির সঙ্গে নতুন বছর শুরু করবেন রোনাল্ডো

আপডেট টাইম : ১১:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫