ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দেশসেরা নায়িকা হয়েই ফিরবেন সেই দীঘি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫
  • ৫৯৩ বার

তারকা দম্পতি দোয়েল ও সুব্রত তনয়া দীঘি নিজেও একজন তারকা। যিনি ছোট্ট বেলা থেকেই পেয়েছেন এ তারকাখ্যাতি। ‌ ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না? সে আজকে আমার নাম ধরে ডেকেছে’ গ্রামীণফোনের এ বিজ্ঞাপনটির মাধ্যমেই রাতারাতি তারকাখ্যাতি অর্জন করে নিয়েছিলেন সেদিনের সেই ছোট্ট দীঘি। যার পুরো নাম প্রর্থনা ফারদীন দীঘি। এরপর তিনি শিশু শিল্পী হিসেবে একের পর এক অভিনয় করেছেন সিনেমাতে। এমনকি তার অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও অর্জন করেছেন তিনি। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও মা মারা যাওয়ার পর ধীরে ধীরে আড়াল হয়ে যান দীঘি। এখন আর সেই ছোট্টটি নেই। এখন তিনি কৈশোর বয়স পেড়িয়ে তারুণ্য ছুই ছুই করছে। মাঝে একবার গুঞ্জন ছড়িয়েছিল নির্মাতা পিএ কাজলের পরিচালনায় ‘অশিক্ষিত ছেলে’ ছবির মাধ্যমে শাকিব খানের বন্ধুর চরিত্রে পর্দায় ফিরবেন তিনি! তবে সেটা আর হয়নি। গুজব গুজবই রয়ে গেছে। তাই বলে কি তিনি অভিনয়ে ফিরবেন না? অবশ্যই ফিরবেন। তবে সেটা সময় সুযোগ মত। আর সেই সময় আর সুযোগ হলেই দেশসেরা নায়িকা হয়েই তিনি পর্দায় হাজির হবেন। একটি দৈনিককে এর আগে একবার দীঘি জানিয়েছিলেন, ‘আমার মা খুব করে বলতেন আমি একদিন অনেক বড় নায়িকা হবো। এখন সেই যাত্রাই আমি শুরু করতে চাই। ছোটবেলার দীঘি একরকম, এখনকার দীঘি একেবারেই ভিন্ন। তাই দেশের সেরা নায়িকা হওয়ার জন্যই লড়ব। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।’ তাহলে আলোচিত এই দীঘি পর্দায় ফিরছেন। আপতাত এটুকুই নিশ্চিত। তবে কবে ফিরছেন? তার জন্য অবশ্য কিছুটা অপেক্ষা করতেই হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দেশসেরা নায়িকা হয়েই ফিরবেন সেই দীঘি

আপডেট টাইম : ১১:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫