ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি কোটি টাকার চেকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস নামে ফেসবুক পেইজ খুলে দেশব্যাপী প্রতারণার জাল বিস্তার করেছিল যুবলীগ নেতা রাব্বী শাকিল ওরফে ডিজে শাকিল (৩২)। শাকিল সিরাজগঞ্জের তাড়াশের যুবলীগ নেতা। গতকাল বুধবার রাতে ডিজে শাকিলসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার অফিস থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২০১ কোটি টাকার ভুয়া চেক, সামরিক বাহিনীর ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয় পত্র ছাড়াও অন্যান্য সরঞ্জাম।

গতকাল বুধবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তাড়াশে ডিজে শাকিলের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এছাড়া গ্রেপ্তার হন তার সহযোগী আইটি বিশেষজ্ঞ হুমায়ুন কবির (২৮) ও ম্যানেজার হারুনার রশিদ (২৬)। ডিজে শাকিল রিশান ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস নামের দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কোটি কোটি টাকার চেকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০