ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মাস পর রিফাত হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে বন্ধ থাকার পাঁচ মাস পর ফের শুরু হয়েছে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম। সোমবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে প্রাপ্তবয়ষ্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এসময় জামিনে থাকা মিন্নিসহ ১০ আসামি হাজির হয়।

রিফাত হত্যা মামলার আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, আদালতে আসামিদেরকে ৭৬ জন সাক্ষীর দেওয়া সাক্ষ্য পড়ে শোনানো হবে। এ ছাড়াও আসামিদের পক্ষে সাফাই সাক্ষী গ্রহণ ও কোনো কাগজপত্র জমা দেওয়া হবে কি না জানতে চাওয়া হবে। কোনো আসামির পক্ষে কাগজপত্র জমা দেওয়ার না থাকলে আজকেই আদালতে বিচারিক কার্যক্রম শেষ হতে পারে।

রিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে দু’টি ভাগে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মোট আটজন জামিনে আছেন।

উল্লেখ্য, গতবছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে যখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাঙ বন্ড গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর রিফাত হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু

আপডেট টাইম : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০