ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, খুলছে বান্দরবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ পাঁচ মাস পর খুলতে যাচ্ছে সম্ভাবনাময় বান্দরবানের পর্যটন শিল্প খাত। আগামী সোমবার (১৭ আগস্ট) থেকে বান্দরবানের সবগুলো দর্শনীয় পর্যটন স্পট এবং আবাসিক হোটেল মোটেল, রিসোর্ট, গেস্টহাউজ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

হোটেল-মোটেল খুলে দেয়ায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটন খুলে দেয়ার আগাম সংবাদে হোটেল মোটেলে কর্মব্যস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

জেলার পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জেলা শহর ও উপজেলাগুলোতে প্রায় ৬০টি আবাসিক হোটেল-মোটেলে পর্যটন মৌসুমে দৈনিক পাঁচ হাজারের বেশি পর্যটক আসেন। কিন্তু মার্চের মাঝামাঝি থেকে পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল বন্ধ থাকায় পর্যটকের আগমন বন্ধ হয়ে যায়। যার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েন অনেকে।

বান্দরবান আবাসিক হোটেল-মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, প্রায় পাঁচ মাস হোটেল-মোটেল ও পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। পর্যটন খুলে দেয়ার সংবাদে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে।

বার্মিজ মার্কেটের ঐতিহ্যবাহী পোষাক ব্যবসায়ী দিপীকা তঞ্চঙ্গ্যা বলেন, বার্মিজ মার্কেটগুলো খুললেও পর্যটক না থাকায় কয়েকটি মার্কেটের শতাধিক দোকানে কোনো বেচা-কেনা নেই। পর্যটকের আগমন হলে বাড়বে বেচা-বিক্রি। পর্যটন শিল্পের দুয়ার খুললে জমে উঠবে ব্যবসা বাণিজ্য এই প্রত্যাশায় আছি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, ১৭ আগস্ট থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়া হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কড়া নজর থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, খুলছে বান্দরবান

আপডেট টাইম : ০৯:৩৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০