ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

যেকোন সময় প্রাথমিকে ভর্তির নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে বছরের যেকোনো সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ভর্তির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন বিদ্যালয়সমূহে ভর্তি করতে বলা হয়েছে।

রোববার (৯ আগস্ট) মন্ত্রণালয় থেকে এক পরিপত্র জারি করে এই নির্দেশ দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, মহামারী করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের বিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীরা বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কিছু বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্ররা বিদ্যালয়বিহীন হয়ে পড়তে পারে।

উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বছরের যেকোনো সময় তাদের বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিম্ন বর্ণিত তথ্যাদি যাচাই করে ভর্তির কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড/বেতন বই/ স্লিপ/ক্লাস ডায়েরি/বই পুস্তক/ খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাড়পত্র (টিসি) প্রয়োজন হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

যেকোন সময় প্রাথমিকে ভর্তির নির্দেশ

আপডেট টাইম : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০