ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ক্যাম্পাস খোলার আগেই অছাত্রদের হল ছাড়ার নির্দেশ ঢাবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসকালীন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবাসিক হলগুলো খোলার পূর্বেই নিজ নিজ হলের প্রাধ্যক্ষের সাথে যোগাযোগ করে এসব ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে হল ছেড়ে দেয়ার জন্য বলা হয়। শনিবার (৮আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক হল খোলার পূর্বশর্ত হিসেবে বিভিন্ন হলের স্থাপনাদি সংরক্ষণ ও হল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও জীবনাচার সংক্রান্ত নীতিমালা/নির্দেশিকা প্রণয়নের ব্যাপারে আলোচনা করা হয়।

গণরুমের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কথিত গণরুমের শিক্ষার্থীদের কিভাবে হলে সংকুলন করানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কথিত গণরুম উদ্ভূত সংকট নিরসন এবং স্বাস্থ্যবিধি ও জীবনাচার সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের জন্য যাদের ছাত্রত্ব নেই তাদের হল ছেড়ে দেওয়া খুবই জরুরি।

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সংযুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ক্যাম্পাস খোলার আগেই অছাত্রদের হল ছাড়ার নির্দেশ ঢাবির

আপডেট টাইম : ১২:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০