ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিউটি পার্লার খুলছেন নিপুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫
  • ৫৮৮ বার

অপরূপ সৌন্দর্যের অধিকারী চিত্রনায়িকা নিপুণ। সৌন্দর্যকে ধরে রাখতে কত কিছুই না করেন তিনি! জিমে যান, ডায়েট মেনে চলেন, নিয়মিত রূপচর্চাও করতে হয় তাকে।

নতুন খবর হচ্ছে, এবার নিপুণ নিজেই একটি বিউটি পার্লার খুলছেন। সেটি হবে আন্তর্জাতিক মানের। নিপুণ জানান, অনেকদিন ধরেই ঢাকায় একটি আন্তর্জাতিক মানের বিউটি পার্লার দেওয়ার ইচ্ছে ছিল তার। এবার সেই ইচ্ছের বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে।

তার ভাষায়, ‘পর্দার মানুষ হিসেবে রূপচর্চার বিষয়ে বরাবরই সচেতন থাকতে হয়। সেজন্য অন্যদের মতো আমারও এ নিয়ে দেশ-বিদেশে নানা অভিজ্ঞতা। তবে দেশের অভিজ্ঞতাগুলো খুব সুখকর নয়। আমি চাইছি সেই অভিজ্ঞতা থেকে একটা কিছু করার।’

যেমন ভাবনা, তেমন কাজ। রাজধানীর গুলশান-১ নম্বরে খুঁজে নিলেন একটি দোকান। বর্তমানে চলছে ডেকোরেশনের কাজ।

নিপুণ বলেন, ‘পার্লারে উন্নত সেবা এবং দেখভাল করার জন্য থাইল্যান্ড থেকে আসছে ৫ বিশেষজ্ঞ বিউটি কর্মী। খুব শীঘ্রই চালু হবে পার্লারটি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিউটি পার্লার খুলছেন নিপুণ

আপডেট টাইম : ১১:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫