ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রিমান্ড শেষে কারাগারে সাহেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ বহুল আলোচিত করোনা টেস্ট জালিয়াতি ও প্রতারণা মামলার প্রধান আসামি সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনের মামলায় ১০ দিনের রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক এ নির্দেশ দেন।

বুধবার বেলা ১১টা ৪১ মিনিটে খুলনা থেকে কড়া নিরাপত্তার প্রহরায় সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে নিয়ে আসো হয় সাহেদকে।

এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এসআই রেজাউল করিম ১১টা ৪৯ মিনিটে দেবহাটা আমলি আদালতে সাহেদকে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় ৫৩ মিনিট শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায়।

উল্লেখ্য, গত ১৫ জুলাই ভোরে করোনা টেস্ট প্রতারণা ও জালিয়াতি মামলাার প্রধান আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় একটি অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ জুলাই আদালতের কাছে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এসআই রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। পরদিন ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়। এরপর গত ৩০ জুলাই সাহেদকে পুনরায় আনা হয় শাখরা কোমরপুর লাবন্যবতী নদীর ব্রিজের উপর। সেখানে তাকে নিয়ে র‌্যাব সদস্যরা কিছুক্ষণ থাকার পর আবারও তাকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রিমান্ড শেষে কারাগারে সাহেদ

আপডেট টাইম : ০২:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০