ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বুধবার থেকে অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম চলবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ প্রায় চারমাস পর দেশের অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। আগামী ৫ আগস্ট বুধবার থেকে ফৌজদারি ও ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের জৈষ্ঠ্য বিচারপতিগণের সঙ্গে আলোচনা করে দেশের সব দেওয়ানি, ফৌজদারি ও ট্রাইব্যুনালে বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আরও বলা হয়, অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আদালত অঙ্গন এবং এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপ্রিমকোর্টের নির্দেশনা প্রতিপালন করতে হবে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে সাধারণ ছুটি ছিল। ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুললেও দেশের আদালতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন প্রণীত তথ্য প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিধানের অধীনে দেশের অধস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

প্রধান বিচারপতির সিদ্ধান্তে ৫ আগস্ট বুধবার থেকে দীর্ঘদিন পর আবার স্বাভাবিক হচ্ছে দেশের অধস্তন আদালত অঙ্গন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বুধবার থেকে অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম চলবে

আপডেট টাইম : ০৪:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০