ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শরীর ঘেমে দুর্গন্ধ? জেনে নিন সমাধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনের সবটা সময় তাপমাত্রা একইরকম থাকে না। এই ভিন্ন ভিন্ন তাপমাত্রার সঙ্গে শরীরকে খাপ খাইয়ে নিতে সাহায্য করে ঘাম। ঘামের মাধ্যমে শরীর অতিরিক্ত তাপ বর্জন করে দেহের তাপমাত্রার ভারসাম্য ঠিকঠাক রাখে। ঘাম শরীরের জন্য উপকারী হলেও, এটি অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। শরীরে দুর্গন্ধ জন্মে, যার কারণে আপনি অপ্রস্তুত হতে পারেন বিভিন্ন জায়গায়। শরীরে ঘামের কারণে দুর্গন্ধ হলে তা দূর করার সহজ কিছু উপায় প্রকাশ করেছে বোল্ডস্কাই।

Gham-3.jpg

মশলাদার খাবার বাদ দিন
ঘামের কারণে দুর্গন্ধ হওয়ার কারণ হলো, আমাদের ত্বকের উপরিভাগে লোমকূপে থাকে একধরনের ব্যাক্টেরিয়া, যা ঘাম থেকে দুর্গন্ধের সৃষ্টি করে। ঘামের দুর্গন্ধ দূর করতে হলে বদলাতে হবে খাদ্যাভ্যাস। আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় যত কমফাস্টফুড, মশলাদার খাবার ও তেলের খাবার রাখা যায় ততই ভালো। প্রোটিন জাতীয় খাবার শরীরে যথেষ্ট তাপ উৎপন্ন করে। তাই প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন বাদ দিন তালিকা থেকে। বাদ দিতে হবে ক্যাফাইন জাতীয় খাবারও। খাবারের তালিকায় রাখুন ফল ও শাকসবজি যা খাবার হজম করতে সাহায্য করে। প্রতিদিন প্রয়োজনীয় পানি পান করুন।

jagonews24

হালকা রঙের পোশাক
গরমে সব সময় চেষ্টা করুন হালকা রঙের পোশাক পরতে। এই সময়ে যত গাঢ় রঙের পোশাক পরবেন, তত বেশি গরম অনুভব করবেন। হালকা রঙের পোশাক যেকোনো রকমের তাপ প্রতিফলিত করে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

রোদে বের হবেন না
রোদ ভিটামিন ডি এর মূল উৎস। তবে যতটুকু প্রয়োজন, ততটুকুই রোদে থাকুন। এর বেশি রোদে থাকবেন না। চেষ্টা করুন ছায়াযুক্ত জায়গায় থাকার। জানালার পর্দা টেনে রাখুন যাতে বাইরের তাপ ঘরে এসে ঘরকে বেশি উত্তপ্ত করতে না পারে। আপনার শরীরকে যত বেশি তাপের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, ততই আপনার ঘাম কম হবে।

Gham-3.jpg

মানসিক চাপ দূর করুন
প্রতিদিনের নানা কাজ নিয়ে নানারকম দুশ্চিন্তা থাকেই। ফলে তৈরি হয় মানসিক চাপের। এদিকে যত বেশি চাপ নেবেন ততই শরীরে বাড়বে স্ট্রেস হরমোনের ক্ষরণ যা আপনার দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে দেখা দেবে ঘাম। তাই চেষ্টা করুন সবরকম চাপ দূরে সরিয়ে রাখতে।

অ্যান্টিপারস্পিরান্ট ব্যবহার করুন
ঘাম থেকে দূরে থাকতে ব্যবহার করতে পারেন অ্যান্টিপারস্পিরান্ট। এটি রাতে ঘুমাতে যাওয়ার সময় ব্যবহার করুন। এতে করে ঘাম থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শরীর ঘেমে দুর্গন্ধ? জেনে নিন সমাধান

আপডেট টাইম : ১২:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০