ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ঈদযাত্রায় আজ ৪ ট্রেনের ছুটি বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের যাত্রীদের চলাচলের সুবিধার্থে শুক্রবার (৩১ জুলাই) ৪টি আন্তঃনগর ট্রেনের ছুটি প্রত্যাহার করা করেছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছিল।

যে চার আন্তঃনগর ট্রেনের ছুটি বাতিল হয়েছে সেগুলো হলো, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস, রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস এবং লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস। এই চার আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হয়েছে এবং আগের নির্ধারিত সময়েই ট্রেনগুলো স্টেশন ছেড়ে যাবে বলে জানানো হয়েছে। তবে, ঈদের পরে যথারীতি সকল ট্রেনের ডে-অফ বলবৎ থাকবে।

এছাড়া, বর্তমানে চলাচলকারী অন্যান্য আন্তঃনগর ট্রেনসমূহ পরিচালনা অব্যাহত আছে। ঈদ উপলক্ষে এবার নামানো হয়নি কোনো বিশেষ ট্রেন।

উল্লেখ্য, ঢাকা থেকে শুক্রবার সারাদিন মোট ১২টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর আগে করোনাকালীন সাধারণ ছুটি শেষে সরকারি নির্দেশে গত ৩১ মে থেকে বিভিন্ন রুটে প্রায় ১৭টি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় আজ ৪ ট্রেনের ছুটি বাতিল

আপডেট টাইম : ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০