ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আজ থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের আগে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। সরকার এবার ঈদের ছুটি ৩ দিন ঘোষণা করেছে। আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। এ উপলক্ষে আজ ও ১ আগস্ট ঈদের দিন এবং ২ আগস্ট রবিবার ছুটি থাকবে।  

এবারের ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হবে। তারা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। গত ১৩ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন। পরে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ‘ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ানো হবে না।’

কোভিড-১৯ মহামারীর কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। এর পর ধীরে ধীরে সীমিত পরিসরে অফিসগুলোতে কাজকর্ম শুরু হওয়ায় ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই বলেও সচিব জানান। ঈদের আগে শেষ কর্মদিবসে গতকাল বৃহস্পতিবার সচিবালয় ছিল স্বাভাবিক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অন্যদিনের মতোই ছিল।

এদিকে ঈদে গার্মেন্টসসহ বেসরকারি প্রতিষ্ঠানের ছুটিও ৩ দিন রাখা হয়েছে। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে গার্মেন্টস কর্মিদের ঈদে রাজধানী ছেড়ে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আজ থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি

আপডেট টাইম : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০