ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শেষ মুহূর্তের আশায় খামারি-ব্যাপারীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কোরবানি উপলক্ষে একটু বেশি লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাটগুলোতে পশু নিয়ে আসেন খামারি, ব্যাপারী ও গৃহস্থরা। গত কয়েকদিন তেমন বেচাবিক্রি না হলেও এখন শেষ মুহূর্তের আশায় আছেন তারা।

কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় ...

এতদিন কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায়, কোনো কোনো ক্ষেত্রে লোকসানে পশু বিক্রি করলেও আজকের দিন কিংবা রাতে আশার আলো দেখবেন— এমনটি মনে করছেন বিক্রেতারা। তারা বলছেন, হাটগুলোতে পশুর সংখ্যা কমে যাচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত যারা পশু নিয়ে বাজারে থাকবেন তারা দুটো পয়সা লাভের মুখ দেখতে পাবেন।

রাজধানীর দুই সিটিতে বসবে ২৬ পশুর হাট ...

রাজধানীর সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট গাবতলীতে গত সাতদিন ধরে অবস্থান করছেন কুষ্টিয়া থেকে আশা আল আমীন। তিনি ২২টি গরু নিয়ে হাটে এসেছেন। সাতদিনে ১০টি গরু বিক্রি করেছেন। ১০টি গরুতে লাভ-লোকসান মিলে সমান সমান আছে— বলেন জাগো নিউজকে। ফোনে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ১২টি গরু নিয়ে শেষপর্যন্ত অবস্থান করব। গাবতলীতে এখন গরুর সংখ্যা কম। গত দুদিনে প্রচুর বিক্রি হয়েছে। আজ (শুক্রবার) সারাদিন এবং রাত ছাড়াও ঈদের দিনও (শনিবার) সারাদিন অপেক্ষা করব।

খুলনায় চাহিদার বেশি কোরবানির পশু ...

রাজধানীর হাজারীবাগের রাস্তায় বসানো অস্থায়ী গরুর হাটে চুয়াডাঙ্গা থেকে ১৩টি ষাঁড় এনেছেন ইসলাম নামের এক ব্যাপারী। তিনি বলেন, পাঁচদিন হলো হাটে আসা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাঁচটি বিক্রি হয়েছে। সামান্য কিছু লাভ হয়েছে। বাকি আটটি ষাঁড়ের ওপর এখন ভরসা।

কুষ্টিয়ার পশু হাটে ছোট গরুর কদর বেশি

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামেও গরুর মাংস সাড়ে পাঁচশ টাকা কেজি। এখানে গরু বিক্রি করতে না পারলে বাড়িতে নিয়ে যাব। পানিতে পড়ার মতো অবস্থা তো হয়নি। তবে এখনও আশায় আছি। সারাদিন ও একটি রাত তো সামনে আছে।

শহরের তুলনায় গ্রামের হাটে ...

পাবনার ঈশ্বরদী থেকে রমজান ব্যাপারী এসেছেন রাজধানীর আফতাব নগর হাটে। তিনি ১৮টি ষাঁড় নিয়ে এসেছেন। প্রত্যেকটির দাম হাকাচ্ছেন দুই লাখের ওপরে। শুক্রবার ভোরে কথা হয় তার সঙ্গে। বলেন, এখনও আশাবাদী, ষাঁড়গুলো কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হবে।

দাম কম, গ্রামের হাটে ছুটছেন ক্রেতারা

জাগো নিউজকে তিনি আরও বলেন, ব্যবসার সঙ্গে লাভ-লোকসানের একটা সম্পর্ক আছে। বর্তমানে আমরা একটা কঠিন সময় পার করছি। এর মধ্যেও পাবনা থেকে ট্রাক ভাড়া করে হাটে এসেছি। লাভে বিক্রি করতে পারলে করব, না হলে ষাঁড়গুলো ফিরিয়ে নিয়ে যাব। আরেকটা বছর পালন করে পরের বছর বিক্রি করব।

Animal market (hat) of Kushtia - YouTube

‘অনেকে আসছেন, পছন্দ করছেন, ভালো দামও বলছেন। কিন্তু কেউ কেউ এসে এমন দাম বলছেন যেন আমরা ঠেকায় পড়েছি। কসাইকে দিলেও এর চেয়ে বেশি দাম পাব। সামনের বছর পর্যন্ত এগুলোকে লালন-পালন করার সামর্থ্য তো আছে, ভয় কী?

কোরবানির পশুর বাজার নিয়ে উৎকণ্ঠায় ...

সিরাজগঞ্জের শাহাজাদপুর থেকে কমলাপুর গরুর হাটে এসেছেন রহমান ব্যাপারী। বলেন, করোনা পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে পশুগুলো কিনেছি। নয়টি ষাঁড় এনেছি। চারটি বিক্রি হয়েছে। আছে আর পাঁচটি। হাটে এখন পশুর সংখ্যা কম, তেমন আসছেও না। তাই এখনও ভরসা আছে, শেষপর্যন্ত ভাগ্য খুলতে পারে। ঈদের দিন পর্যন্ত আশায় থাকতে তিনিও রাজি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

শেষ মুহূর্তের আশায় খামারি-ব্যাপারীরা

আপডেট টাইম : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০