ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ঢাকা দক্ষিণ সিটির ৬১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০-২১ অর্থবছরের জন্য ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ বাজেট ঘোষণা করেন।

মেয়র বলেন, নতুন অর্থবছরের জন্য ৬১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের বেশির ভাগ আয়ের পরিকল্পনা করা হয়েছে সরকারি ও বৈদেশিক উৎস থেকে।

তিনি বলেন, নতুন অর্থবছরে অন্তত ১৭টি উন্নয়নমূলক খাতে নতুন করে টাকা খরচ করার পরিকল্পনা করা হচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত মশকনিধন কার্যক্রমে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকা, কামরাঙ্গীরচরে নতুন শহর আধুনিকায়ন করার কাজে ২০০ কোটি, খাল-জলাশয়, পার্ক-উদ্যান উন্নয়ন করে সুন্দর ও নান্দনিক ঢাকা বিনির্মাণে ৩০০ কোটি টাকা, বুড়িগঙ্গার তীরে জমি অধিগ্রহণ করে রাস্তা ও নান্দনিক পার্ক নির্মাণে ২৫০ কোটি, বিনোদন সেবা প্রদানের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় শিশু পার্কের আধুনিকায়নের কাজে ৩০০ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনার জন্য অত্যাধুনিক যান ও যন্ত্রপাতি কিনতে ২৯০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটির ৬১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট টাইম : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০