ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আগে মহামারী সামাল, পরে দুর্নীতি দমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সবার আগে মহামারী সামাল দেওয়ার কাজটি করবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি বলেন, আমার প্রথম কাজ হবে মহামারী সামাল দেওয়া। কারণ আগে তো বাঁচি, তারপর অন্যকিছু। বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে। আমি সবে মাত্র দায়িত্ব নিয়েছি। এখানকার বিষয়ে বলতে পারব না। তবে আমরা চিকিৎসকরা করোনার মধ্যে মানুষের সেবা দেওয়ার শতভাগ চেষ্টা করেছি। করোনার শুরুতে সবার এ ভাইরাস সম্পর্কে সুষ্ঠু ধারণা ছিল না, তাই সবারই ভয় ছিল। কিন্তু এখন অনেকটা কেটে গিয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইনে প্রথম সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতি মানুষের আস্থা ফেরানোর বিষয়ে নতুন ডিজি বলেন, এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই। আপনারা এক মাস দুই মাস দেখেন আমরা কাজ করি, তারপর মূল্যায়ন করবেন। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই আস্থা ফেরাতে পারব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আগে মহামারী সামাল, পরে দুর্নীতি দমন

আপডেট টাইম : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০