ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

পুলিশের দুর্নীতি নিয়ে যারা রিপোর্ট করেন তারাই বাহিনীর প্রকৃত বন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, যেসব সাংবাদিক পুলিশের দুর্নীতির রিপোর্ট করেন অনেকেই ভাবেন তারা পুলিশের শত্রু। কিন্তু আমি মনে করি, তাদের অবস্থান পুলিশের বিরুদ্ধে নয়। তারা পুলিশের পক্ষেই কাজ করছেন। তারাই পুলিশের প্রকৃত বন্ধু।

কারণ ওইসব সাংবাদিক পুলিশের দোষ-ত্রুটি ধরিয়ে দিচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের ভিত্তিতে অনেক সময় দুর্নীতিবাজ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত পুলিশ এবং মাদকমুক্ত সমাজ।

এ ক্ষেত্রে পুলিশ এবং ক্রাইম রিপোর্টাররা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। তবে সাংবাদিকদের কাছে অনুরোধ, তারা যেন অতিরঞ্জিত কিছু না করেন। শনিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‌্যাব) অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিআইজি হাবিব বলেন, পড়ালেখা শেষে আমি সাংবাদিকতার মাধ্যমেই কর্মজীবন শুরু করেছিলাম। তাই সাংবাদিকতা আমার রক্তে মিশে আছে। করোন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে সম্মুখযোদ্ধা হিসেবে মাঠে পুলিশ এবং সাংবাদিকরাই কাজ করছেন।

আর হাসপাতালে কাজ করছেন ডাক্তার ও নার্সরা। পুলিশের কাজ কেবল আইনশৃঙ্খলা রক্ষা বা চোর-ডাকাতদের গ্রেফতার করা না। আরও অনেক সামাজিক দায়িত্ব রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধরনের পুলিশ ব্যবস্থা চেয়েছিলেন পুলিশ সেদিকেই যাচ্ছে।

পুলিশ যেভাবে চলছে তাতে আন্তর্জাতিক মানে পৌঁছতে বেশি সময় লাগবে না। করোনা পরিস্থিতি আমাদের সে সুযোগ করে দিয়েছে। আইজিপি ড. বেনজীর আহমেদের নেতৃত্ব কাজ করে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই। ডিআইজি বলেন, পুলিশ এখন যে ধরনের কাজ করছে, আগেও সে ধরনের কাজ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

পুলিশের দুর্নীতি নিয়ে যারা রিপোর্ট করেন তারাই বাহিনীর প্রকৃত বন্ধু

আপডেট টাইম : ০৯:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০