ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রুটিনে প্রাথমিকের যেসব ক্লাস আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারী করোনার প্রকোপ এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি ক্লাস সংসদ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির তিনটি বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হয়েছে।

সকাল ৯টা ১৫ মিনিট থেকে বেলা ১০টা ১৫ মিনিট পর্যন্ত প্রাথমিকের ক্লাস প্রচার করা হবে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস স্টুডিওতে ভিডিও ধারণ করে তা প্রচার করা হচ্ছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে।

এর আগে শনিবার (২৫ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন রুটিন প্রকাশ করা হয়। এ রুটিনে ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ক্লাস সম্প্রচারের তালিকা উল্লেখ করা হয়েছে। নতুন রুটিনে প্রতিদিন তিনটি করে ক্লাস রাখা হয়েছে। তবে ঈদের ছুটির জন্য মাঝে কয়েকদিন টেলিভিশন ক্লাস সম্প্রচার বন্ধ থাকবে। পরবর্তীতে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক পাঠদান করা বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করতে হবে। স্কুল খুললে তা শিক্ষকদের কাছে জমা দিতে হবে।

আজ যেসব ক্লাস- সকাল ৯টা ১৫ মিনিটি থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিয়াকলাপভিত্তিক আনন্দদায়ক শিখন, সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির ইংরেজি (পুনঃপ্রচার) ক্লাস, ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণির গণিত (পুনঃপ্রচার) ক্লাস সম্প্রচার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন রুটিনে প্রাথমিকের যেসব ক্লাস আজ

আপডেট টাইম : ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০