ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ত্বকের যত্নে কমলালেবুর ৩ ফেইসপ্যাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপাদনের উপর ভরসা রাখতে পারেন। ত্বকের নানা সমস্যার সমাধান দেবে এই উপাদানগুলো। ত্বকের তারুণ্য ধরে রাখতে কমলালেবু বেশ কার‌্যকর। এর মধ্যে অতিরিক্ত তেল শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে।

কমলালেবু দিয়ে তৈরি তিনটি ফেস প্যাকে নিতে পারেন ত্বকের যত্ন।

কমলালেবু-নিমের ফেস প্যাক: ৩ টেবিল চামচ কমলালেবুর রস, ২ টেবিল চামচ দুধ, ৩ টেবিল-চামচ নিমপাতা বাটা।

একটি পাত্র নিয়ে তার মধ্যে নিমপাতা বাটা ও দুধ ভালো ভাবে মিশিয়ে নিন। এবার তার মধ্যে কমলালেবুর রস মেশান। মিশ্রণটি ঘন থকথকে হলে মুখে মেখে ২০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

কমলালেবু-বেসনের ফেসপ্যাক: ২ টেবিল চামচ বেসন, ৩ টেবিল চামচ গোলাপজল, ৩ টেবিল চামচ কমলা লেবুর রস।

কমলালেবুর রসের সঙ্গে বেসনের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এরপরে তার মধ্যে পরিমাণমতো গোলাপজল মেশান। মুখে মেখে ২০ মিনিট রাখার পরে দেখবেন পুরো মিশ্রণটি শুকিয়ে গেছে। তখন হালকা হাতে ঠান্ডা পানিতে ধুয়ে নিন বা নরম কাপড় ভিজিয়ে মুছে ফেলতে পারেন। এক সপ্তাহে ৩বার এই প্যাক ব্যবহার করুন।

কমলা লেবু-ওটমিল ফেসপ্যাক: ১ টেবিল চামচ ওটমিল, ২ টেবিল চামচ কমলালেবুর রস।

একটি পাত্রে দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে মুখে মাখুন। ১০-১২ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ত্বকের যত্নে কমলালেবুর ৩ ফেইসপ্যাক

আপডেট টাইম : ১০:১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০