ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডিজি হচ্ছেন ডা. এনায়েত হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পাচ্ছেন ডা. এনায়েত হোসেন। তিনি সদ্য বিদায় নেয়া অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হবেন। কিছুক্ষণের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সর্বশেষ তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডা. এনায়েত হোসেন সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস ক্যাডারে নিয়োগ পান। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ চিকিৎসক।

২০০৩ সালে রংপুর মেডিকেল ও ২০০৭ সালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউশনে পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৫ সালে স্বাস্থ্য অধিদফরের ডাইরেক্টর (এনসিডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে তিনি অতিরিক্ত মহাপরিচালক (এজিডি) পদে দায়িত্বপ্রাপ্ত হন।

এর আগে বৃহস্পতিবার করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে বিভিন্ন হাসপাতালের প্রতারণা নিয়ে তোলপাড়ের মধ্যেই স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তার স্থলে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিয়াকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডিজি হচ্ছেন ডা. এনায়েত হোসেন

আপডেট টাইম : ০৬:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০