ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

খালেদার জামিন নিয়ে তারেকপন্থীদের ভূমিকায় হতাশ তৃণমূল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের প্রায় ৪ মাস অতিবাহিত হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষেই জামিনের মেয়াদ শেষ হবে তার। এই সময়ের মধ্যে জামিনের মেয়াদ না বাড়ালে আবারো জেলে যেতে হবে খালেদাকে। তবে জামিনের মেয়াদ বাড়ানো নিয়ে লুকোচুরি করায় দলটির হাইকমান্ডের ভূমিকায় হতাশ বিএনপির তৃণমূল নেতারা।

তাদের অভিযোগ, খালেদা জিয়ার জামিন বিষয়ে লুকোচুরি করছে দলের নীতি নির্ধারকরা। তাকে নিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে চায় তারেকপন্থী নেতাকর্মীরা। যার ফলে দলের ভবিষ্যৎ নিয়ে তৃণমূল নেতাকর্মীরা অনিশ্চয়তায় রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক তৃণমূল নেতা জানান, শুধুমাত্র ক্ষমতা নেয়ার জন্য খালেদা জিয়াকে রাজনীতিতে গুটি হিসেবে ব্যবহার করতে চান তারেকের পক্ষের নেতারা।

তাদের ধারণা, খালেদা জিয়া জেলে থাকলে বিএনপির জনসমর্থন বাড়বে। তাই খালেদা জিয়ার জামিন নিয়ে তেমন একটা আগ্রহ নেই তাদের।

এ বিষয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একজন সিনিয়র নেতা বলেন, বারবার দলীয়ভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়ে বেগম জিয়ার জামিনের বিষয়টি তার পরিবারের ওপর ছেড়ে দেয়া হয়েছে। তাই এ বিষয়ে তার পরিবারের সদস্যরাই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয় খালেদা জিয়াকে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারারুদ্ধ হন। দীর্ঘ ২৫ মাস কারাগারে থাকার পর চলতি বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে নির্বাহী আদেশে ৬ মাসের জামিনে মুক্ত হন খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

খালেদার জামিন নিয়ে তারেকপন্থীদের ভূমিকায় হতাশ তৃণমূল

আপডেট টাইম : ০২:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০