ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ঈদুল আজহার ৬ জামাত বায়তুল মোকাররমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ এড়া‌তে জাতীয় ঈদগাহে ঈদুল আজহায় প্রধান জামাত হ‌বে না। এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক‌টি জামাত বা‌ড়ি‌য়ে মোট ছয়টি ঈদ জামাত হ‌বে। এর আগে বায়তুল মোকারর‌মে পাঁচ‌টি ঈদ জামাত হতো।

মঙ্গলবার (২১ জুলাই) রা‌তে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট (১০ জিলহজ) সারা দেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ছয়টি ঈদ জামাত হবে।

সকাল ৭টায় হবে প্রথম জামাত। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।
সকাল ৭টা ৫০ মিনিটে হবে দ্বিতীয় জামাত। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

সকাল ৮টা ৪৫ মিনিটে হবে তৃতীয় জামাত। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক। মাওলানা মহিউদ্দিন কাসেমের ইমামতিতে চতুর্থ জামাত হবে সকাল ৯টা ৩৫ মিনিটে।

পঞ্চম জামাত হবে সকাল সাড়ে ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। ষষ্ঠ ও সর্বশেষ জামাত হবে বেলা ১১টা ১০ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া।

আগমী ১ আগস্ট (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ঈদুল আজহার ৬ জামাত বায়তুল মোকাররমে

আপডেট টাইম : ০৫:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০