ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

স্বাস্থ্যমন্ত্রী যা বললেন দেশে ভ্যাকসিন পাওয়া নিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভ্যাকসিন প্রস্তুতকারী সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেটা ভালো হয়, আমরা সেটাই গ্রহণ করব।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আমরা চাই তাড়াতাড়ি ভ্যাকসিন আসুক, মানুষ তাড়াতাড়ি পাক, মানুষ তাড়াতাড়ি যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

‘যারা ভ্যাকসিন তৈরি করছে, তারা থার্ড স্টেজে চলে এসেছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা সবারটাই মাথায় রেখেছি। চীনেও যোগাযোগ করেছি। যেটা ভালো হয়, সেটাই গ্রহণ করব। ’

চীনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল করা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনুমোদন দেবে সরকারি পর্যায়। আর এটা তো একটা পলিসি ডিসিশন, কখন, কাদেরটা নেব। আমাদের সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ট্রায়াল করাও সরকারি সিদ্ধান্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

স্বাস্থ্যমন্ত্রী যা বললেন দেশে ভ্যাকসিন পাওয়া নিয়ে

আপডেট টাইম : ০৩:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০