ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সকল জায়গায় মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতাগণ বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয় সরকারি-বেসরকারি ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগত সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরতে হবে। শপিংমল, বিপণিবিতান, দোকান ও হাট বাজারের ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

গণপরিবহনে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। গার্মেন্টস ফ্যাক্টরিসহ শিল্প কলকারখানায় মাস্ক ব্যবহার করতে হবে। হকার, রিক্সা ও ভ্যান চালকসহ সকল পথচারীকে মাস্ক পরতে হবে।

হোটেল রেস্টুরেন্ট কর্মরত ব্যক্তি, সকল সামাজিক অনুষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বাড়িতে করোনা উপসর্গসহ কেউ থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০