ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আরও এক পুলিশ সদস্যের প্রাণ গেল করোনায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারী করোনাভাইরাস আরও এক পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। তার নাম সায়ফুল আলম (৪১)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বাবা-মা, স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনের জন্য অকালে প্রাণ দিলেন সায়ফুল আলম। মঙ্গলবার সকাল ৭টায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।

এতে আরও বলা হয়, সায়ফুল আলম কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার এই অকালপ্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া গ্রামে। আমরা এই পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী সায়ফুল আলমের দাফন সম্পন্ন করা হবে বলেও জানানো বিজ্ঞপ্তিতে।

এ নিয়ে করোনায় পুলিশের ৫৪ জন সদস্য প্রাণ হারালেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আরও এক পুলিশ সদস্যের প্রাণ গেল করোনায়

আপডেট টাইম : ০২:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০