হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গুলশানে অবস্থিত সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডিসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ এনে গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়।
মামলায় আসামিরা হলেন- হাসপাতালের পরিচালক ফয়সাল আল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।
গুলশান থানার ওসি মো. কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়াই র্যাপিড কিট দিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। রাজধানীর গুলশান-২ এ অবস্থিত হাসপাতালটি অ্যান্টিবডি পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে তিন হাজার থেকে ১০ হাজার টাকা করেও নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের জেরে রোববার হাসপাতালটিতে অভিযান চালায় র্যাব।
Reporter Name 





















