ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৪০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল,বৃত্তি ও শিক্ষা সামগ্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৪০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.কে.এম মাসুদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রিয় সভাপতি দিলিপ রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল প্রমুখ।

এ সময় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

এছাড়া পাঁচজন হতদরিদ্র পরিবারের মাঝে বসত ঘরের চাবি তুলে দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৪০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল,বৃত্তি ও শিক্ষা সামগ্রী

আপডেট টাইম : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০