ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উদ্ধার হলুদ রঙের কচ্ছপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ওড়িষা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে ১৯৬ কিলোমিটার দূরে বালেশ্বর জেলার সুজনপুর গ্রামের বাসিন্দারা এক অনন্য দৃশ্যের স্বাক্ষী হলো। তারা এমন এক কচ্ছপের দেখা পেলো, যার রঙ পুরোটাই হলুদ।

একজন উর্ধ্বতন বন্যপ্রাণী কর্মকর্তা বলেছেন, এ ধরনের কচ্ছপ একেবারেই বিরল। ভানুমিত্র আচার্য নামের ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে, ‘উদ্ধার হওয়া কচ্ছপের পুরো খোল ও শরীর হলুদ। এটা বিরল এক কচ্ছপ, এমন জিনিস আগে কখনও দেখিনি আমি।’

রোববার বালেশ্বর জেলার সুজনপুর গ্রামে হলুদ কচ্ছপটি উদ্ধার করে স্থানীয়রা। এরপরই বন দফতরের কর্মকর্তাকে খবর দেন এবং তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করেন।

একটি পাত্রের পানিতে ভাসতে থাকা কচ্ছপটির ভিডিও পোস্ট করে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেসের কর্মকর্তা সুশান্ত নান্দা টুইটারে লিখেছেন, ‘খুব সম্ভবত এটা অ্যালবিনো। কয়েক বছর আগে সিন্ধ প্রদেশে এ ধরনের একটি কচ্ছপ পাওয়ার খবর শোনা গিয়েছিল।’

আরও কয়েকজন টুইটারে জানান, তারা হলুদ রঙয়ের কচ্ছপ আগে কখনও দেখেননি।

গত মাসে ওড়িশার ময়ুরভঞ্জ জেলার দেউলি দাম গ্রামে একজন জেলের জালে ধরা পড়েছিল এক বিরল প্রজাতির কচ্ছপ। পরে বন দফতরের মাধ্যমে তা পানিতে ছেড়ে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উদ্ধার হলুদ রঙের কচ্ছপ

আপডেট টাইম : ১২:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০